Religious Faith for Love, Tolerance, Human Kind

 

চারদিকে ধর্মীয় উস্কানির আস্ফালন দেখে মর্মাহত হই। ধর্মীয় বিশ্বাসের উদ্দেশ্য নিয়ে প্রায়শ: ভাবি। অনেক সময় ভেবে কূলকিনারা পাই না। ভাবি, ভাবতে অসুবিধা কি? তবু ভাবি এ আশায় যে, যদি ভাবের সন্ধান পাই। আমার মনে হয়, ধর্মীয় বিশ্বাসের উদ্দেশ্য হলো আনন্দের সাথে জীবনকে গ্রহণের যোগ্যতা অর্জন। আমরা এটিও জানি যে, দু: আনন্দেরই অংশ। দু: ছাড়া সার্থকভাবে আনন্দকে উপলব্ধি করা যায় না। ধর্মের অন্যতম লক্ষ্য 'ল, ঐশ্বিরিকতার উপাদানটি জাগ্রত করা, যা সমস্ত মানুষের মধ্যে সুপ্ত থাকে। সত্য ধর্ম ' নিজের স্বরূপ উপলব্ধি করা, নিজের চারপাশকে জানা, বোঝা এবং প্রয়োজনে, দায়িত্ব নেয়া। সত্য ধর্ম 'ল, যা সমস্ত মানুষের দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও অগ্রাধিকারের পার্থক্যের পরিবর্তে ঐক্যকে সানন্দে গ্রহন করার মানসিকতা। তা না হলে, আমার মনে হয়, মহান সৃষ্টিকর্তা সবাইকে একই ধর্মে বিশ্বাসী করতো। 




Comments

Popular posts from this blog

পরিবেশ

আব্বা-আম্মা

আবজাদ স্যার